বাঁচানো গেলনা উদ্ধার হওয়া চিত্রল হরিণটি'কে

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১২:০৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে লোকালয়ে আসা চিত্রল হরিণটিকে বাঁচানো যায়নি। উদ্ধার হওয়ার ২০ ঘণ্টা পর শরণখোলা রেঞ্জ অফিসে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬ টায় মারা যায় হরিণটি। 

এর আগে রোববার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকায় সগির ঘরামির বাড়িতে এসে আশ্রয় নেয় একটি চিত্রল হরিণ। পরে গ্রামবাসী এ সংবাদ পেয়ে সেখানে হাজির হয়ে হরিণটিকে উদ্ধার করে। এ সময় সিপিজি,ওয়াইল্ড লাইফ ও বাঘবন্ধু কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। 

বনসুরক্ষা বিষয়ক কমিটি সিপিজির টিম লিডার মো: খলিলুর রহমান ও শহিদুল ইসলাম সাচ্চু জানান, তারা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় তিনফুট লম্বা মালি হরিণটি উদ্ধার করেন। এ সময় ধ্বস্তা-ধ্বস্তিতে এটি কিছুটা আহত হয়। গর্ভবতী হরিণটি সুন্দরবনের বাঘের তাড়া খেয়ে অথবা পথ ভুলে লোকালয়ে এসেছিলো বলে ধারনা করছেন তারা। চিকিৎসা দিয়েও হরিণটিকে বাঁচানো গেলনা বলে দুঃখ প্রকাশ করেন তারা।

পূর্ব সুন্দরবনের শরণখোল ষ্টেশন কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, সহব্যাবস্থাপনা কমিটি সিপিজি, ভিটিআরটির সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া হরিণটিকে রেঞ্জ অফিসে এনে অবমুক্ত করার সময় অসুস্থ দেখা যায়। পরে উপজেলা ভেটেরিনারী চিকিৎসকের মাধ্যমে রাতভর চিকিৎসা দেয়া হলেও হরিণটিকে বাঁচানো গেলনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী হরিণটিকে রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে। 

উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎিসক মো: সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করার সময় আতংকিত হয়ে হরিণটি দীর্ঘ সময় ছুটাছুটি করতে ছিলো সে সময় হয়তো আঘাত প্রাপ্ত হয়েছে। হরিণটির গায়ে অনেক জ্বর ছিলো এবং বাম চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে ।


একাত্তর/আরবিএস  

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
কুড়িগ্রাম ১০ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল অজগর সাপ উদ্ধার রকা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে একটি বাড়ির গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়। 
বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বড় একটি অজগর উদ্ধার করা হয়েছে।  ১৬ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৪০ কেজি। পরে সংশ্লিষ্টদের সহযোগিতায় অজগরটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর