মাদরাসায় শিশুকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৫:৫৪ পিএম

জামালপুরে একটি মাদরাসায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে (১৪) বলাৎকারের চেষ্টার অভিযোগ ওই মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাতে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বাবু মোল্লা হাজীবাড়ি নূরানী ও হাফিজিয়া মাদরাসায় বলাৎকারের চেষ্টার এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম জয়নাল আবেদীন। তিনি ওই মাদরাসার শিক্ষক। তার বাড়ি জামালপুর সদর উপজেলার চরশি খলিফা পাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে তৃতীয় শ্রেণির (১৪) এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক জয়নাল আবেদীন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানানো হয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে আটক করে থানা নেয়।

আরও পড়ুন: সেই শিশুর জন্য পাঁচ লাখ টাকা ও দেখভালে কমিটি গঠনের নির্দেশ 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ বলেন, এলাকাবাসী ওই শিক্ষককে আটকে রেখে ৯৯৯ নম্বরের ফোন করে। বলাৎকারের চেষ্টার অভিযোগে নির্যাতনের শিকার শিশুটির দাদা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর