মুক্তিপণ আদয়ে ব্যর্থ হয়ে অষ্টম শ্রেণির ছাত্রকে খুন

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৪:৪৭ পিএম

গাইবান্ধায় অষ্টম শ্রেণির এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণে পরিকল্পনা করে একই বিদ্যালয়ের দশম শ্রেণির তিন কিশোর। কিন্তু অচেতন করে অপহরণের পর যে বাড়িতে কিশোরটিকে রাখা হয় সেই বাড়ি মালিক বিষয়টি টের পেয়ে যান। পরে মুক্তিপণের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২০ জুলাই) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।  

নিহত ওই স্কুলছাত্রের নাম শিহাব। সে জেলার সুন্দরগঞ্জ উপজেলার ব্যবসায়ী আনিছুর রহমানের ছেলে ও বেলকা এমটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

গ্রেপ্তাররা হলো- একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবদুর রাজ্জাক সুমন (১৫), মো. জিন্নাহ মিয়া (১৬) মো. বাদশা মিয়া (১৫)। তাদের বাড়ি উপজেলার শান্তিরাম ইউনিয়নে।

image


এর আগে গত ১৪ জুলাই রাতে শিহাবকে অপহরণ করা হয়। পরদিন বিকেলে লালচামার গ্রামের তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সুপার জানান, শিহাবকে ঈদুল আজহার ১৫ দিন আগে অপহরণ ও ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে ওই কিশোররা। এ জন্য তারা ধুবনী এলাকায় একটি বাড়িতে রুম ভাড়া করে। পরিকল্পনা অনুযায়ী তারা ১৪ জুলাই শিহাবকে বেলকা এমসি বিদ্যালয়ের পেছনে ডেকে নেয়। এক পর্যায়ে শিহাবকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ের মাথায় আঘাত করে অচেতন। এরপর সেখান থেকে মোটরসাইকেলে করে ধুবনীর ভাড়া করা ঘরে নেয়। 

কিন্তু বাড়ির মালিক বিষয়টি টের পেলে সেখানে থেকে তাদের মুক্তিপণ চাওয়া আর সম্ভব হয় নি। তখন তারা শিবাবকে খুনের পরিকল্পনা করে। রাত আড়াইটার দিকে চোখ বেঁধে অচেতন শিহাবকে তিস্তা নদীর ঘাটে নেয়। সেখানে তাকে হাত বেঁধে একটি বস্তায় ভরে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

আরও পড়ুন: রনির অভিযোগে সহজকে কঠিন জরিমানা

পুলিশ সুপার জানান, হত্যার রহস্য উদঘাটনে এএসপি আবদুল আউয়াল, গোয়েন্দা পুলিশের ওসি মোখলেসুর রহমান এবং সুন্দরগঞ্জ থানার একটি টিম কাজ করেছে। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর