ইট বোঝাই ট্রলির ডালার চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৫:২৪ পিএম

কুড়িগ্রামের কচাকাটা এলাকায় একটি ইট বোঝাই ট্রলির ডালায় চাপা পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ জুলাই) সকালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত শিশু মোশাররফ হোসেন (৫) ওই গ্রামের কৃষক ছাইদুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এসময় ইট বোঝাই একটি ট্রলি সেদিক দিয়ে যাচ্ছিল। চলন্ত ট্রলির পিছনের ডালা ধরে ঝুলে পড়ে শিশুটি। ট্রলিটি কিছু দূর যাবার পর রাস্তার মাঝখানে একটি কালভার্ট ভেঙ্গে পড়ে গেলে শিশুটি ট্রলির ডালার নীচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রলিটি আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর