পরিত্যক্ত ঘর থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:০৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে এক অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পাঁচ-ছয় দিন আগে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। 

বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার মুড়াপাড়া বাজারের শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয় মঙ্গলখালী এলাকার আজিজ মিয়ার পরিত্যক্ত ঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, বিকেলে মুড়াপাড়া বাজারের আজিজ মিয়ার পরিত্যক্ত ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে লোকজন ঘরের ভিতরে ১৯-২০ বছরের এক তরুণীর অর্ধনগ্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

পরে পুলিশ সেই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের মুখ থেঁতলানো ছিল বলেও জানান এই কর্মকর্তা। 

এদিকে, তরুণীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে সন্ধ্যায় থানায় ছুটে আসেন রুনা নামে এক নারী। 

আরও পড়ুন: নিখোঁজের চারদিন পর ভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার

তিনি জানান, গত ঈদুল আযহার তিনদিন আগে থেকে তার মেয়ে সোনালীকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। 

উদ্ধার হওয়া মরদেহটি সোনালীর কাছাকাছি বয়সের বলে সেটি সোনালীর মরদেহ হতে পারে বলে ধারনা রুনা বেগমের।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আল-কায়দা জঙ্গিদের যাত্রীবাহী বিমান হামলার ২৫ বছর পর, ওসামা বিন লাদেনের প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি তাদের সহযোগীদের বিস্তৃত...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
আগামী সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সংকট সমাধানে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর