ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ২১ জুলাই ২০২২, ১০:২৪ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হানিফ পালোয়ান নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২০ জুলাই) রাতে উপজেলা পরিষদের আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের ট্রাক চালক ছাহের পালোয়ানের ছেলে ও সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।

মৃত্যুর আগে ফেসবুকে হানিফ পালোয়ান লেখেন, মোটরসাইকেল না পেয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হানিফ পালোয়ানের ছোট থেকেই মোটরসাইকেল চালানোর ব্যাপক আগ্রহী ছিলেন। পুরোনো একটি মোটরসাইকেল তাকে কিনে দেওয়া হয়েছিলো। কিন্তু নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় তিনি আত্মহত্যা করেন।

নিহত হানিফ পালোয়ানের চাচা শাহীনুর রহমান বলেন, ছেলেটি বাবা-মায়ের খুবই আদরের সন্তান ছিলো। যখন যা আবদার করতো তাই পূরণ করার চেষ্টা করা হতো। কিন্তু মোটরসাইকেল যেহেতু অনেক টাকার ব্যাপার তাই টাকা জোগাড় করতে বিলম্ব হওয়ায় বাবা-মার সাথে অভিমানে সে আত্মহত্যা করে। আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই।

আরও পড়ুন: ২৬ হাজার পরিবার পাচ্ছে উপহারের ঘর

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, হানিফ পালোয়ান নামে এক শিক্ষার্থীকে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পরিবার। কিন্তু আগেই তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক মুর্শেদ আলম বলেন, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর