টাকা তুলতে সই না দেয়ায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে জখম, ছেলে আটক

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৪:১০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলতে কাগজে সই না দেয়ায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে রক্তাক্ত করেছে নিজ ছেলে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনার পর শুক্রবার (২২ জুলাই) বৃদ্ধ পিতা আনছার আলী (৭০) রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তার দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ শুক্রবার দুপুরেই অভিযান চালিয়ে পাষণ্ড ছেলে জুয়েল মিয়াকে (২৬) আটক করেছে। রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী চরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। 

বৃদ্ধ পিতা আনছার আলী জানান, কিছুদিন ধরে তার স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও ছেলে জুয়েল মিয়া তার নামে ব্যাংকে জমানো টাকা নেয়ার জন্য পায়তারা করে আসছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ব্যাংক থেকে টাকা তুলবে বলে জুয়েল তার বৃদ্ধ পিতা আনছার আলীকে একটি কাগজে সই দেয়ার জন্য চাপ দেয়। 

তিনি জানান, সই দিতে অস্বীকৃতি জানালে ছেলে জুয়েল তাকে মারধর করে জখম করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।  

নারায়ণগঞ্জের (গ সার্কেল) সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, এ ঘটনায় সকালে আনছার আলী ছেলে জুয়েল মিয়া ও স্ত্রী ফাতেমাকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুপুরে জুয়েল মিয়াকে আটক করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করে।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর