হাসপাতালে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৬:১৬ পিএম

জামালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে পিটিয়ে বাদল মিস্ত্রীকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হত্যাকাণ্ডের পর শুক্রবার (২২ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দুইজন হলেন সুখনগরী গ্রামের রাশেদুল ইসলাম ও তারতাপাড়া গ্রামের মুছা মিয়া।

এর আগে, নিহত বাদল মিস্ত্রির ছেলে রাশেদুল ইসলাম বাদি হয়ে রফিকুল ইসলাম মেজরকে প্রধান আসামি করে ২৪ জনের নামে মামলা দায়ের করেন। 

এদিকে প্রকাশ্যে হাসপাতাল থেকে টেনে বের করে পিটিয়ে হত্যার নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, উপজেলার তারাতাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির পর বাদল (৬০) আহত অবস্থায় হাসপাতালে গেলে সেখান থেকে প্রতিপক্ষ রফিকুল ইসলাম মেজরের শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন হাসপাতাল থেকে আহত অবস্থায়ই তাকে টেনে-হিঁচড়ে বের করে পিটিয়ে হত্যা করে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, মামলা হওয়ার পরপরই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। 


একাত্তর/জো

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর