চিকিৎসক সেজে রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৯:২৮ পিএম

নোয়াখালীর চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেজে এক রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মনজুরুল হায়দার জনি নামের নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে। 

এই ঘটনার দুই দিন পেরিয়ে যাওয়ার পর শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের হস্তক্ষেপে থানায় লিখিত অভিযোগ করেছেন সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

ভুক্তভোগী ২৪ বছর বয়সী ওই নারী জানান, প্রচণ্ড জ্বর নিয়ে তিনি বুধবার (২০ জুলাই) দুপুরে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। এসময় চিকিৎসক সেজে বখাটে মনজুরুল হায়দার জনি কৌশলে তার সাথে থাকা স্বজনদের সরিয়ে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। 

ভুক্তভোগী নারী আরও অভিযোগ করে বলেন, এসময় তাকে গলাটিপে হত্যার চেষ্টা করে জনি। পরে তার চিৎকারে সে পালিয়ে যায়। 

ভুক্তভোগী নারীর স্বামী চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিলেও তাদের কাছ থেকে কোন রকম সহযোগিতা তারা পাননি। পরে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে বিষয়টি জানালে তাদের টনক নড়ে।

এদিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহমেদ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহমিনা আক্তার শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে


মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর