রেলের ইঞ্জিনসহ তেলবাহী বগি লাইনচ্যুত

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:০৯ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। 

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে সাতটায় উপজেলার হালসা রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ জংশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদিগামী তেলবাহী ট্রেন লুপ লাইনে যাওয়ার সময় ব্রেক ফেল করে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। 

লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারে কাজ শুরু হয়েছে এবং অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

পোড়াদহ রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, ‌সকালে হালসা রেলওয়ে স্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।


একাত্তর/জো 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর