অটোতে হানিফের বাসের ধাক্কায় পর্যটকসহ আহত ১০

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০১:২০ পিএম

কক্সবাজারে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার ড্রাইভার ও পর্যটকসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত একটায় শহরের কলাতলী সুগন্ধা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত ৯ পর্যটক চট্টগ্রাম কর্ণফুলী থেকে বেড়াতে আসেন। ফেরার টিকেট না পাওয়ায় টিকেট কাউন্টার থেকে অটোরিকশা নিয়ে কলাতলি ডায়মন্ড হোটেলে যাওয়ার পথে রাত একটায় দুর্ঘটনায় আক্রান্ত হন তারা।

গুরুতর আহত পর্যটক হলেন মাসুদ ও সুমন। আহতদের মধ্য অন্যরা হলেন রনি, রাব্বি, শহিদ, মাসুদ, নেজাম, রায়হানসহ স্থানীয় এক অটোরিকশা চালক।

আরও পড়ুন: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত তিন

তারা সকলেই বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

অন্যদিকে বাসের চালক ও হেলপারকে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনিরুল গিয়াস জানান, বাসের চালক ও হেলপারসহ বাসটি আটক করা হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর