নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকনিকের গাড়িতে ডাকাতির ঘটনায় স্বপন মিয়া (২৫) নামের এক ডাকাতকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আটক অপর আরেকজনকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠাতো হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর গ্রামের লোকজন সিডিএম ট্রাভেলস এর যাত্রীবাহী গাড়ি (ঢাকা মেট্রো-ব- ১৫-৮১৭৭) নিয়ে কক্সবাজার যায়।
রোববার (২৪ জুলাই) রাতে গাড়িটি একই এলাকায় ফিরে যাত্রী নামানোর পর একদল লোক ধারালো অস্ত্র নিয়ে চালক খোকন এবং হেলপার আরাফাত হোসেন শরিফকে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা দুটি মোবাইল ফোন লুটে নেয়।
এ ঘটনায় খোকন বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার দুপুরে পুলিশ রূপগঞ্জ মনু শাহ মাজার থেকে স্বপন মিয়া নামে ঘটনায় জড়িত একজনকে আটক করে।
এদিকে অন্তু নামে আরেকজনকে এ ঘটনায় আটক করা হলেও ডাকাতির সাথে প্রাথমিকভাবে তার সম্পৃক্ততা না পেয়ে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠায়।
আরও পড়ুন: দুই ছেলের পাশে সমাহিত হলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
একাত্তর/আরএ
