সংঘর্ষের পর পাঁচ আগ্নেয়াস্ত্রসহ চার সন্ত্রাসী আটক

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৮:৫৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও নরোত্তমপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইটি বন্দুক, তিনটি এলজি ও ছয়টি কিরিচসহ চারজনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। 

এ বিষয়ে বুধবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক  প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন মোশারফ হোসনে সাগর (২২), আল-আমিন হোসেন ওরফে আকাশ ওরফে মেন্ডেলা (১৯), আরাফাত ওরফে রাফি (২০), ফয়েজ (২৪)।   

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সোমবার (২৫ জুলাই) নরোত্তমপুর ইউনিয়নের খেজুরতলা নামক এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ পালিয়ে যায়। 

জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে মিরওয়ারিশপুর ও নরোত্তমপুর ইউনিয়নের দুই সন্ত্রাসী গ্রুপের (মিরওয়ারিশপুর ইউনিয়নের সাইফুল ইসলাম নিরব এবং নরোত্তমপুর ইউনিয়নের সুমন ও রবিন বাহিনী) মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের পর বিরাজমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে থানা পুলিশ এলাকায় পুলিশী টহল জোরদার করে। 

সংঘর্ষের পরে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে থেকে প্রাপ্ত সিসিটিভির ফুটেজ থেকে ঘটনার কিছু ফুটেজ পাওয়া যায় বলেও জানান তিনি। 

image


তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোমবারের ঘটনার প্রতিশোধ নিতে উভয় গ্রুপ আগ্নেয়াস্ত্রসহ পুনরায় সংগঠিত হচ্ছে। সিসিটিভির ফুটেজ ও গোপন তথ্য পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় মিরওয়ারিশপুর ইউনয়েনের  ছালামের দোকান এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামী মোশারফ হোসেন সাগরকে (২২) আটক করে এবং তার নিকট থেকে একটি একনলা বন্দুক ও ছয়টি কিরিচ উদ্ধার করে। 

পরে পুলিশী জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে আরও কয়েকজনের নাম উল্লেখ করলে পুলিশ অভিযান চালিয়ে বাকীদের আটক করে এবং খেজুরতলা বাজারের শরীফের জেনারেটর দোকানের পাশ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বলে জানান তিনি।

পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে। 

এছাড়াও ঘটনার সাথে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার। 


একাত্তর/জো 

নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার কয়েক ঘণ্টার মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি যানবাহন। ক্ষতিগ্রস্তদের দাবি, মাদক...
নোয়াখালীতে একটি খাল থেকে বস্তাবন্দী এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে হাত-পাসহ পুরো শরীরে প্লাস্টিক ও বিছানারা চাদরে মোড়ানো ছিলো।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাছিহাটা এলাকায় অভিযান চালিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর