বেগমগঞ্জে খাল থেকে যুবকের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

নোয়াখালীতে একটি খাল থেকে বস্তাবন্দী এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে হাত-পাসহ পুরো শরীরে প্লাস্টিক ও বিছানারা চাদরে মোড়ানো ছিলো।

সোমবার (৯ মার্চ) বিকেলে বেগমগঞ্জ উপজেলার পৌর শহরের গণিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স প্রায় ৪০ বলে ধারনা করা হচ্ছে। তাৎক্ষণিক মরদেহ কেউ শনাক্ত করতে পারেনি।

স্থানীয়রা জানান, বিকেলে বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ বস্তাটি একই স্থানে আটকে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বেগমগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খোলার পর ভেতরে এক যুবকের গলাকাটা মরদেহ পাওয়া যায়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ওই যুবককে কোনো বাসায় সুপরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ প্লাস্টিক ও বিছানার চাদরে মুড়িয়ে বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর