মাদক ও সন্ত্রাসের প্রতিবাদের পরই আগুন! নোয়াখালীতে নিঃস্ব চার ব্যবসায়ী

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার কয়েক ঘণ্টার মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি যানবাহন। ক্ষতিগ্রস্তদের দাবি, মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের এজি মার্কেটে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভো চারটার দিকে দাউ দাউ করে জ্বলে ওঠে এজি মার্কেটের একটি গ্যারেজসহ তিনটি দোকান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গ্যারেজে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ সব মালামাল ভস্মীভূত হয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ব্যবসায়ীরা।

এলাকাবাসীর অভিযোগ, এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। গত শনিবার বিকেলে স্থানীয়রা একত্রিত হয়ে এলাকার মাদক কারবার ও সন্ত্রাসের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করেছিলেন। ওই সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ওপরই প্রতিহিংসামূলকভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।

আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর আক্রমণ করা হয়। তিনি বলেন, প্রতিবাদ সভায় অংশ নেওয়া ব্যক্তিদের টার্গেট করেই এই আগুন দেওয়া হয়েছে। এ পর্যন্ত এলাকায় এমন ১২টি অপরাধ সংঘটিত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের অনেকে ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে অটোরিকশাগুলো কিনেছিলেন। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে তারা এখন দিশেহারা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম সুমন জানান, একটি চক্র এলাকার শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ভোর পাঁচটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের ধরনটিকে তিনি ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন। ঘটনার পেছনে কোনো নাশকতামূলক পরিকল্পনা আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর