ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত এক, আহত ২৫

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৪:০৩ পিএম

ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন। পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন। 

রোববার (৩১ জুলাই) জেলা বিএনপি কার্যালয়ের সামনে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বিএনপি। সেখানে কালিনাথ রায়বাজার এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে তা সদর রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোপান জানান, পুলিশের গুলিতে আব্দুর রহিম নামের বিএনপি এক কর্মী নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ একজনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

image

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাজমিনা ঐশী জানান, এখন পর্যন্ত হাসপাতালে কমপক্ষে ২০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় একজনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সরদার জানান, সমাবেশে বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রদ্রোহী স্লোগান দেয়াসহ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হলে পুলিশ আত্মরক্ষার জন্য টিয়ারশেল নিক্ষেপ করে।

image


তিনি জানান, এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সংঘর্ষে একজন নিহত হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আসেনি। এ ব্যাপারে জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর