সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চুয়াডাঙ্গায় আটকে তিনঘণ্টা

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৯:০০ পিএম

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে ফার্মপাড়া এলাকায় প্রায় তিনঘণ্টা ধরে থেমে আছে ট্রেন। 

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সোয়া তিনটায় চুয়াডাঙ্গা স্টেশন ত্যাগ করে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েই স্টেশনের অদূরেই বিকল হয়ে পড়ে ট্রেনটি।

তবে সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়লেও একাধিক লাইনের কারণে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর সোয়া তিনটায় চুয়াডাঙ্গা স্টেশন ত্যাগ করে খুলনার উদ্দেশ্যে রওনা হয় সুন্দরবন ডাউন ট্রেনটি। এসময় স্টেশন এলাকা পার হতে গেলেই বিকল হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। সেখানেই প্রায় তিন ঘণ্টা ধরে আটকে আছে যাত্রীবাহী এই ট্রেনটি। খবর পেয়ে পাকশী থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, পাকশী থেকে এখনও ইঞ্জিনটি এসে পৌঁছায়নি। ইঞ্জিন আসলে তা সংযোজন করে ট্রেনটি সচল করা হবে।

এদিকে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী। অনেকেই ট্রেন ছেড়ে সড়ক পথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।


একাত্তর/জো 

মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
নাটোরের নলডাঙ্গায় চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত ট্রেনের সাথে একটি ভটভটির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।শনিবার (২৫ জুন) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার নলডাঙ্গা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর