ভটভটির সাথে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

আপডেট : ২৫ জুন ২০২২, ০৫:২৩ পিএম

নাটোরের নলডাঙ্গায় চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত ট্রেনের সাথে একটি ভটভটির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

শনিবার (২৫ জুন) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারের রেলগেট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার রিক্তা রায় জানান, ভোরের দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন রেলগেট দিয়ে একটি ভটভটি পার হচ্ছিল। এ সময় খুলনা হতে চিলাহাটিগামী সীমান্ত এক্মপ্রেস ট্রেন ভটভটিকে ধাক্কা দেয়। এতে চালক প্রাণে রক্ষা পেলেও দুমরে মুচরে ৫০ গজ দুরে ছিটকে পড়ে ওই ভটভটি। 

স্টেশন মাস্টার আরও জানান, এরপর কিছুদুর গিয়েই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে আড়াই ঘন্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঈশ্বরদী হতে আরেকটি ইঞ্জিন এসে সীমান্ত ট্রেনকে মাধনগর রেলষ্টেশনে নিয়ে যায়। সেখানে সীমান্ত ট্রেনের বিকল ইঞ্জিন বদলে ট্রেনটি ছেড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি। 

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাজেদ জানান, ভটভটি অবৈধ এবং অবৈধভাবে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় সীমান্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘসময় ট্রেন চলাচল বন্ধ ছিল। এজন্য ওই ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।


একাত্তর/জো 

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর