ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, নিহত ওই তরুণী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
তিনি আরও জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
একাত্তর/জো
