সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আদালা স্থানে যাত্রীবাহী দুটি বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করেছে ছিনতাইকারীরা।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তায়েফুর রহমান বলেন, আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী যাত্রীবেশে বাসটিতে উঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। তার মধ্যে আমার স্ত্রীর লকেটসহ প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিলো নারী যাত্রীরা। কারণ মোবাইল কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয়নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় হঠাৎ তিনজন ছিনতাইকারী চাকু নিয়ে দাঁড়িয়ে যায়। তারা আগে থেকে বাসে ছিলো। একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস নিয়ন্ত্রণে নেয়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিলো। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পিছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে সিএন্ডবি বাসস্ট্যান্ডের আগে নেমে পালিয়ে যায়। পরে বাস সিএন্ডবি বাসস্ট্যান্ডে এসে থামায়। কিন্তু সেখানে কেউ না থাকায় সাহায্য চেয়েও পাওয়া যায়নি। 

অভিযোগ পাওয়ার পর সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

আরবিএস
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর