শ্রীবরদীতে ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২:৪৭ পিএম

শেরপুরের শ্রীবরদীতে ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার কুরুয়া এলাকার আবুল কাশেম তালুকদারের ছেলে মোঃ রুহুল আমিন (৩২) ও ভারেরা এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে মো. বিল্লাল হোসেন।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শ্রীবরদী উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনে অভিযান চালায়। এসময় পাকা রাস্তার উপর থেকে দুই মাদক কারবারি মো. রুহুল আমিন ও মো. বিল্লাল হোসেনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ৭৭৫ পিস ইয়াবা জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৩২ হাজার ৫০০ টাকা। 

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবত শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর