চকরিয়ায় নির্মাণসামগ্রী চাপা পড়ে দুইজনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:৩৭ এএম

কক্সবাজারের চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ফাইলিংয়ে ব্যবহৃত সিঁড়ি ছিটকে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিসমতপাড়া সিদ্দিক আহমদের পুত্র আবদুস শুক্কুর (৫৫) ও মৃত কালা মিয়ার পুত্র সুলতান আহমদ (৪৫)।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, শনিবার বিকেলে ফাঁসিয়াখালী খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ চলছিল। এই সময় ফাইলিংয়ে ব্যবহৃত রিক মেশিনের সিঁড়ি ছিটকে পড়ে স্থানীয় দুই ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পৌরশহরের স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। 

পরে সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 


একাত্তর/জো

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর