হাজার লিটার চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৩:৫৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এক হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। 

শনিবার (৬ আগস্ট) রাত আটটার দিকে গুরুদাসপুর থানাধীন গজেন্দ্র চাপিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫’র সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। 

রোববার (৭ আগস্ট) সিপিসি-২, নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে রাজেন্দ্র পাহান (৬০) ও সুরেশ পাহানকে (৫০) এক হাজার লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তারা গুরুদাসপুরের মহারাজপুর গ্রামের বাসিন্দা। 

সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতি. পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এই বিজ্ঞপ্তিতে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান এই অভিযান পরিচালনা করা হয়। সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করার কথা গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত চোলাইমদ হতে ২৫০ মিলি. করে আটটি প্লাস্টিকের বোতলে মোট দুই লিটার চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়। অবশিষ্ট চোলাইমদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।

এই ঘটনায় গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপিতে। 


একাত্তর/জো 

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর