৩০০ টাকা মজুরি দাবিতে কর্মবিরতিতে চা শ্রমিকরা

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২:০২ পিএম

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন মৌলভীবাজারের ৯৭টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। তাদের দাবি, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হোক।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকা এই কর্মসূচিতে মৌলভীবাজারসহ ১৬৭টি চা বাগানের চা শ্রমিকরা একযোগে এই কর্মবিরতি পালন করছেন। 

জানা গেছে, দেশে চা শিল্পের সঙ্গে দেড় লক্ষাধিক শ্রমিক জড়িত।

শ্রমিক নেতারা বলেন, তাদের হাড়ভাঙা খাটুনিতে প্রতি বছর চা শিল্পে রেকর্ড চা উৎপাদন হয়। ২০২১ সালে দেশের ইতিহাসে চা শিল্প রেকর্ড ৯৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। কিন্তু তাদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দুটি চুক্তি বাস্তবায়ন করা হলেও তারা বার বার মার খাচ্ছেন।

image


তারা জানান, মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চা শ্রমিকদের মজুরি ১২০টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে চা বাগান মালিক ও শ্রমিকদের দ্বিপাক্ষিক চুক্তিতে মজুরি ১২০ টাকা থেকে মাত্র ১৪ টাকা বাড়িয়ে ১৩৪ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দুটি চুক্তির মাঝখানে পড়ে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই তারা দৈনিক মজুরি ন্যূনতম ৩০০ টাকার দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু মজুরি বোর্ড থেকে শুরু করে মালিক পক্ষের সঙ্গে বার বার বৈঠক করেও কোনো সুফল না পাওয়ায় এই কর্ম বিরতির ডাক দিয়েছেন। 

আরও পড়ুন: রূপগঞ্জে কেমিক্যাল কারখানার গ্যাসে ২০ জন অসুস্থ হওয়ার অভিযোগ

তারা আরও জানান, বর্তমানে দেশের মোট ১৬৭টি চা বাগানে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে রয়েছে প্রায় দেড় লাখ চা শ্রমিক এবং প্রায় ছয় লাখ চা শ্রমিক জনগোষ্ঠী।


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর