রাঙ্গামাটিতে আদিবাসী দিবস উদযাপন

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০২:০১ পিএম

রাঙ্গামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আদিবাসী দিবস। 

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করে আদিবাসী ফোরাম রাঙ্গামাটি জেলা।

বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা পৌরসভা থেকে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নানা বয়সী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার আদিবাসী শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতিকে উসকে দিচ্ছে। একই সঙ্গে  আদিবাসীদের সাংবিধানিক অধিকার হরণ করছে। 

আরও পড়ুন: সেনাবাহিনীর বহরে যুক্ত হলো ১৮ আরবিয় ঘোড়া

বক্তারা বলেন, পার্বত্য শান্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে নির্যাতন দিন দিন বাড়ছে। 

তারা দ্রুত আদিবাসী স্বীকৃতির পাশাপাশি চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের জোড় দাবি জানান। 


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর