চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০২:২২ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে খেলতে গিয়ে সাইদুল (৬) ও আতিয়া (৩) নামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টার মধ্যে আলাদা আলাদা স্থানে এসব ঘটনা ঘটে। এরমধ্যে সাঈদুল পৌরসভাধীন টোরাগড়ে ভাড়া বাড়ির পাশের পুকুরে ও আতিয়া উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচুই গ্রামের নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যায়। 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাইদুল চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। সে তার বাবা ও মায়ের সাথে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে। 

সাইদুলের বাবা রানা জানান, এদিন বেলা সাড়ে এগারোটার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে খেলতে যায়। খেলা শেষে স্কুলের পাশে পুকুরে গোসল করতে নামে সাইদুল ডুবে যায়।

আরও পড়ুন: আগামী নির্বাচনে আমাদের দৃষ্টিতে আছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের পানিতে তার মরদেহ ভাসছে। এ সময় শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত শিশুদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুরে এর আগেও কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছিল। এবার একই পুকুর থেকে দুর্গা মূর্তি উদ্ধার হলো।
সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন মাহিন (১৬) নামের এক পর্যটক। 
শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর