শত বছরের পুরানো পুকুর খননের সময় মিললো কষ্টিপাথরের দুর্গা মূর্তি

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:১৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শত বছরের পুরাতন একটি পুকুর খননের সময় কষ্টিপাথরের দুর্গা মূর্তি পাওয়া গেছে। 

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের চেংটিয়া বড় আইন্দা পুকুরে খননকাজ চলাকালে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়। এ খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। 

পুকুরের মালিক রুহুল আমীন জানান, ১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুরে এর আগেও কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছিল। এবার একই পুকুর থেকে দুর্গা মূর্তি উদ্ধার হলো।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, শত বছরের পুরাতন পুকুরে কষ্টিপাথরের একটি দুর্গা মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন প্রায় ৪০ কেজি হতে পারে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

আরবিএস
বগুড়ার শেরপুরে প্রায় পাঁচ মণ ওজনের পাথরের প্রাচীন মূর্তিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
নওগাঁয় পুকুর থেকে প্রাচীন একটি লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। মেপে দেখা গেছে, মূর্তিটির ওজন চার কেজি ৭০০ গ্রাম। কালো রঙের পাথরের তৈরি মূর্তিটি কষ্টি পাথর বলে ধারনা করা হলেও সংশ্লিষ্ট কেউ...
নওগাঁয় আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ এক পাচারকারীকে আটক করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। রোববার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড স্টেডিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়।
দিনাজপুর সদর উপজেলায় মাটি কাটার সময় শ্রমিকেরা কষ্টি পাথরের তৈরি রাধাকৃষ্ণ সদৃশ যুগল মূল্যবান মূর্তি উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর