পদ্মাসেতুর সংযোগ সড়কে গাড়িচাপায় নারীর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৫:৪২ পিএম

মাদারীপুর জেলার শিবচরের পদ্মাসেতুর সংযোগ সড়কের খুলনাগামী লেন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। 

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে পদ্মাসেতুর সংযোগ সড়কের মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকায় সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটি মালঞ্চ বেগম (৪০) নামের এক স্থানীয় নারীর। তিনি উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী। ভোরের দিকে রাস্তা পার হতে গেলে অজ্ঞাত কোনো গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত কোনো পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন পরিবহন বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। সড়কের উপর নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। 

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, সকালে সড়কের উপর থেকে দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে মরদেহ সনাক্ত করেন। রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি।


একাত্তর/জো 

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর