গরু চোরকে গণপিটুনি দিয়ে মারলো স্থানীয়রা

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:৪০ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি।

বুধবার (১০ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা। 

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, এ ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া আরো এক গরু চোরকে স্থানীয় লোকজন আটক করে বুধবার সকাল ৯টার দিকে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অর্জুনতলা সংলগ্ন  আবুল বাশারের বাড়ির জাকির হোসেনের গোয়ালঘর থেকে চারটি গরুর বাছুর ও একই গ্রামের নুর উদ্দিনের গোয়ালঘর থেকে চারটি গরুর বাছুরসহ মোট আটটি গরুর বাছুর চুরি করে সংঘবদ্ধ গরু চোর চক্র।

তিনি জানান, গরু চুরি করে লেগুনাযোগে পালানোর সময় গরুর মালিকরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের ফোনে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা চারপাশ দিয়ে লেগুনাটিকে ঘিরে ফেলে।

চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার সাদ্দামের দোকানের সামনে ট্রাক্টর দিয়ে রাস্তায় ব্যারিকেড দেন তারা। এরপর ব্যারিকেডের মুখে ভোর পৌনে চারটার দিকে স্থানীয় লোকজন চোরাই গরু ভর্তি গাড়ি আটক করে।

আরও পড়ুন: কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো সেইল ফিশ

এসময় গাড়িতে থাকা চার গরু চোরের মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন উত্তেজিত জনতা গণপিটুনিতে নিহত হন।

খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় উত্তেজিত জনতা গুরু চুরির কাজে ব্যবহৃত লেগুনাগাড়িতে আগুন ধরিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর