স্বামীর দুই কবজি কেটে খালে ফেলে দিলেন স্ত্রী

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৯:০২ পিএম

পিরোজপুরের স্বরূপকাঠিতে স্বামীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে খালে ফেলে দিয়েছেন স্ত্রী। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী স্বামী জাহারুল ইসলাম উজির (৪৫) ও তার স্ত্রী মুর্শিদা বেগম। জাহারুল বালিহারী গ্রামের আ. মান্নানের পুত্র। তিনি পেশায় একজন দিনমজুর। এই দম্পতির ৯ ও ৫ বছর বয়সের দুটি কন্যাসন্তান রয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে জাহারুলের ভাগনে নাসির স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে পুলিশ হেফাজতে নিয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জাহারুল জানান, ঘটনার রাতে ঘরের দরজা খুলে তার স্ত্রী মুর্শিদা কয়েকজন লোককে ঘরে ঢোকান। এরপর তাদের সহযোগিতায় মুর্শিদা তার দুই হাতের কবজি কর্তন করেন। 

আরও পড়ুন: সিংগাইরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মূল রহস্য উদঘাটনে জাহারুলের স্ত্রী মুর্শিদাকে পুলিশি হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


একাত্তর/এসজে 

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর