দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১০:০৫ এএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাত ঘণ্টার ব্যবধানে আবারও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়  নিহতের স্ত্রী পূজা রানী গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার বেইলি ব্রীজ সংলগ্ন রানীপুকুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার সতিহাটের ঢেপড়া গ্ৰামের রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ (৩৬) ও তার ছয় বছরের ছেলে রাধাকান্ত।

নিহতের ফুফাতো ভাই সত্যম কুমার বলেন, নওগাঁ সদর উপজেলার শিকারপুর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে রথীন্দ্রনাথ তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে দুই মোটরসাইকেলের চারজন গুরুত্বর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী পূজা রানী গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার পর ওই মোটরসাইকেলের থাকা চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য এর আগে বেলা সাড়ে ১২টার দিকে একই উপজেলার একই মহাসড়কের  ফয়েজ উদ্দিন কোল্ডস্টোরের পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।


একাত্তর/এসজে

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর