ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১:১১ এএম

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে নেমে ভিডিও করার সময় ডুবে নিখোঁজ স্কুলছাত্র তামজিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে নিখোঁজ হওয়ার পর শনিবার (১৩ আগস্ট) রাতে বন্দরের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নিহত তামজিদ হোসেন কাঁচপুর সিনহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাড়িপাড়া এলাকার শাহীন মিয়ার ছেলে। 

জানা গেছে, সোনারগাঁওয়ের বাসিন্দা স্কুলছাত্র তামজিদ, রিফাত, ফরহাদ, বেলায়েত ও ফাহাদসহ সাত বন্ধু মিলে মজার ভিডিও তৈরি করতে ব্রক্ষ্মপুত্র নদে নামে। এক পর্যায়ে তামজিদ পানিতে তলিয়ে যায়।

তামজিদের বন্ধুরা জানায়,তারা কেউই সাঁতার জানেনা। আশেপাশের লোকজনকে ডাকলে তারা এগিয়ে এসে তামজিদকে উদ্ধার করতে পারেনি। 

আরও পড়ুন: সিলেটে এবার দুই পরিবারের আটজন অচেতন অবস্থায় উদ্ধার

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা তল্লাশি চালিয়ে শনিবার রাতে তামজিদের লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’দিন চেষ্টা করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর