সন্তান বিক্রি করতে যাওয়া সেই মায়ের পাশে জেলা প্রশাসক

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০১:২৫ পিএম

খাগড়াছড়িতে অভাবের তাড়নায় সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন এক অসহায় মা। এবার তার সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

সেই সোনালী চাকমার অসহায়ত্বের খবর পেয়ে রোববার (১৪ আগস্ট) সকালে তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে এনে এক লাখ টাকার অনুদান দিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সেইসাথে সোনালীকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর দেয়ার। 

প্রতাপ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সোনালী চাকমা কোনো ধরণের মানসিক রোগাক্রান্ত কিনা তা চিকিৎসক কর্তৃক যাচাই করা হবে। যদি তেমনটা হয়ে থাকে তাহলে প্রতিবন্ধী ভাতাও পাবেন তিনি ।

আরও পড়ুন: টিনশেডের একটি আড়ত বদলে দিলো শত কৃষকের জীবন

অভাব-অনটনের সংসারে ছেলে রামকৃঞ্চ চাকমাকে ঠিকমতো খাবার ও ভরণপোষণ দিতে না পারার কারণে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে অন্যের বাড়িতে দিতে চেয়েছিলেন জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাকুজ্যাছড়ির গ্রামের বাসিন্দা সোনালি চাকমা।

অনুদান তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, খাগড়াছড়ি সমাজ সেবা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা।


একাত্তর/এসজে
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর