নির্মাণের ১৭ দিনের মাথায় ভেঙে পড়লো স্কুলের সিঁড়ি কক্ষের ছাদ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম

নোয়াখালীর কবিরহাটে নির্মানাধীন সৌদিয়া বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবনের সিঁড়ি কক্ষের ছাদ ভেঙে পড়েছে ঢালাইয়ের ১৭ দিনের মাথায়। ঘটনার পরপরই তাড়াতাড়ি করে সরিয়ে ফেলা হয় ভেঙে পড়া ভবনের নির্মাণ সব সামগ্রী।

সোমবার (১৫ আগস্ট) সকালে ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সৌদিয়া বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এলাকার লোকজন জানান, কয়েক মাস আগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিদ্যালয় ভবনের দ্বিতীয়তলার নির্মাণকাজ শুরু হয়। হাবিব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজের ঠিকাদারি পায়। প্রতিষ্ঠানের পক্ষে মো. মুকুল নামের এক ব্যক্তি নির্মাণ কাজটির সাব-ঠিকাদারি নেন। ১৭ দিন আগে দ্বিতীয় তলার মূল ভবনের কাজ শেষ করে সিঁড়ি কক্ষের ছাদের ঢালাই দেওয়া হয়। নিম্মমানের সামগ্রী ও প্রয়োজনের তুলনায় রড কম দিয়ে কাজ করার সময় তারা প্রতিবাদও করেছিলেন। এরপর ১৭ দিনের মাথায় বিকট শব্দে সিঁড়ির কক্ষের ছাদ ভেঙে পড়ে। বিদ্যালয় বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। 

নোয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী দীপঙ্কর খীসা বলেন, তিনিও ঘটনার বিষয়ে শুনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

একাত্তর/ এনএ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 
জরাজীর্ণ অবস্থায় চলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উপজেলার ৬৯ নম্বর বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। গেলো ২৭ বছরে দুই বার সামান্য মেরামত হলেও নির্মাণ হয়নি নতুন ভবন।
মানিকগঞ্জে বিদ্যালয় থেকে বহিষ্কার করায় প্রধান শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এক বহিষ্কৃত ছাত্র ও তার সহযোগীরা। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বালিরটেক বাজার এলাকায় এ ঘটনা...
চার বছরেও শেষ হয়নি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। এতে পাঠদান ব্যাহত হবার অভিযোগ করেছেন শিক্ষার্থী ও শিক্ষক। কী কারণে কাজ শেষ হতে দেরি হচ্ছে তা...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর