চার বছরেও শেষ হয়নি স্কুলের ভবন নির্মাণ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২:৪৬ পিএম

চার বছরেও শেষ হয়নি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। এতে পাঠদান ব্যাহত হবার অভিযোগ করেছেন শিক্ষার্থী ও শিক্ষক। কী কারণে কাজ শেষ হতে দেরি হচ্ছে তা জানতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তি পুর উচ্চ বিদ্যালয়। ১৯৮৫ সালে স্থাপিত চার শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়টি পাহাড়ি এলাকার শিক্ষায় রাখছে বড় অবদান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কাজ পেয়ে ২০১৯ সালে বিদ্যালয়টিতে চারতলা ভবন নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউ টি মং কন্সট্রাকশন। কিন্তু চার বছরেও কাজ শেষ করতে পারেনি তারা। ফলে ক্লাসরুম সঙ্কটের দুর্ভোগ নিয়েই চলছে বিদ্যালয়।

এক শিক্ষার্থী জানান, চার বছর ধরে কাজ চললেও তা এখনো শেষ হয়নি। আমাদের ক্লাসরুমের সংকট। আমারা ঠিকভাবে ক্লাস করতে পারিনা। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রেখে বলেন, আমাদের দাবি অতিসত্বর যাতে কাজ শেষ হয়- সে বিষয়ে যেন পদক্ষেপ নেওয়া হয়।

ভবন নির্মাণ কাজ শেষ না হওয়ায় পাঠদানে সমস্যার কথা জানান শিক্ষকরাও।

প্রধান শিক্ষক জানান, রুম সংকটের কারণে মাল্টিমিডিয়া রুমের ব্যবস্থা করা যাচ্ছেনা- তাই দ্রুত কাজ শেষ করার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

খাগড়াছড়িতে নতুন যোগ দেয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, যেসব ঠিকাদার সময়মত কাজ শেষ করেনি তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাবলাখালী শান্তিপুর বিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন: বঙ্গবাজারে পুড়েছে মালিকের স্বপ্ন, কাঁদছে পোষা কুকুর!

বলেন, দ্রুত কাজ শেষ করার বিষয়টি আমি দেখছি। এ বিষয়ে ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে। আসা করি দ্রুতই সমাধান পাওয়া যাবে।

সময়মত কাজ শেষ না করার বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইউ টি মং-কে পাওয়া যায়নি।

একাত্তর/আরএ

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর