৩০০ টাকা মজুরি ছাড়া কাজে ফিরবেন না চা শ্রমিকরা

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:৫৪ এএম

হবিগঞ্জ জেলার ২৪টিসহ দেশের চা বাগানগুলোতে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের নবম দিনের মতো কর্মবিরতি চলছে। বুধবারও (১৭ আগস্ট) তারা কাজে যোগ দেননি। এতে ভরা মৌসুমে ক্ষতির মুখে পড়েছে চা বাগানগুলো।

এদিকে মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রমিকদের সঙ্গে কথা বলতে শ্রীমঙ্গলে আসেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। তিনি কর্মবিরতি  স্থগিত করে কাজে যোগ দিতে শ্রমিকদের অনুরোধ জানান। এ সময় চা শ্রমিক ইউনিয়ন তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শ্রম উপ পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের সভাকক্ষে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেন মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। 

আলোচনা শুরু আগে মহাপরিচালক বলেন, তিনি মজুরি নিয়ে কথা বলতে আসেননি। মজুরি নিয়ে কথা বলবেন মজুরি কমিশন, মন্ত্রী, সচিব, ও মালিক পক্ষ।

তিনি বলেন, শ্রমিকরা ধর্মঘট করায় প্রতিদিন বাগান মালিকদের আট কোটি টাকা লোকসান হচ্ছে। তিনি আলোচনার মাধ্যমে চেষ্টা করবেন যাতে শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসে।

আরও পড়ুন: বরগুনা জেলা ছাত্রলীগকে অবাঞ্ছিত, সমর্থকদের উলঙ্গের ঘোষণা

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের চানপুর চা বাগানের বাসিন্দা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, তারা আন্দোলনের যে পর্যায়ে আছেন, সেখান থেকে ফেরা সম্ভব না। তৃণমূল পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেখান থেকে মজুরি বৃদ্ধির ঘোষণা আসা ছাড়া ফেরা যাবে না। 

শ্রমিক নেতারা বলেন, দীর্ঘ ১৯ মাস থেকে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ কথা বলতে রাজি হচ্ছে না। কিন্তু দুই বছর পর পর মজুরি বৃদ্ধির করার কথা।


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর