উত্তরায় ক্রেন দুর্ঘটনায় নিহত রুবেলের দাফন সম্পন্ন

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২:০৯ পিএম

রাজধানীর উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিহত রুবেল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে আটটায় মেহেরপুর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ির কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নামাজে জানাজায় রুবেল নিকট আত্মীয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে ভোরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রুবেলের মরদেহ বাড়িতে পৌঁছে। 

উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরায় তার ছেলে হৃদয় আলীর বৌভাত শেষে প্রাইভেট করে ছেলে ও ছেলের বউকে বাড়ি পৌঁছে দেবার জন্য রওনা দেন। পথে ক্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মারাত্মক আহত হয় তার ছেলে হৃদয় আলী। 

ওই দুর্ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা সাতজনের মধ্যে পাঁচজন নিহত হয়।

আরও পড়ুন: গার্ডার দুর্ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। বেঁচে যাওয়া দুইজন হচ্ছেন নবদম্পতি হৃদয় ও রিয়া মনি। গত শনিবার তাদের বিয়ে হয়।


একাত্তর/এসি


দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা।
ইয়েমেনের পশ্চিম উপকূলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির হুদাইদা প্রদেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর আল-খোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা এবং সৌদি সমর্থিত বাহিনীর অবস্থানের দিকে অগ্রসর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর