রাস্তায় পড়ে ছিলো দুর্ঘটনাকবলিত অটোরিকশার তিন যাত্রীর মরদেহ

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১০:৫১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছে তিন অটোরিকশা যাত্রী। 

বুধবার (১৭ আগস্ট) রাত ৯ টায় চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে লিমন, দূর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯ টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পড়েছিলো। ধারনা করা হচ্ছে, কোন ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদ্রাসা ছাত্ররা নিহত হয়। 

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হোক আকন্দ জানান, ঘাতক গাড়ীটি পালিয়ে যায় এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।


একাত্তর/জো 

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশা তিন যাত্রী নিহত হয়েছেন। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর