দুর্ধর্ষ 'ডেঞ্জার গ্রুপের' পাঁচ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৮:৫৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর অপরাধী বাহিনী 'ডেঞ্জার গ্রুপ' এর পাঁচ সদস্যকে একটি গুলিভর্তি বিদেশী রিভলভার ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) গভীর রাতে র‌্যাব-১১ এর একটি দল উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব -১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, গোলাকান্দাইল এলাকায় একাধিক কিশোর গ্যাং গড়ে উঠেছে। তারা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাদাবাজি, ত্রাসসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। এসব বাহিনী প্রায় প্রতিপক্ষ কিশোর গ্যাং গ্রুপের সাথে সংঘাত করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী 'ডেঞ্জার গ্রুপ' এর সদস্য মোঃ সাজ্জাত, সাদেক, মোঃ রবিউল, মোঃ আমিনুল ইসলাম ও আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব। 

এসময় তাদের কাছে থাকা ১ রাউন্ড গুলিভর্তি ১টি রিভলবার, ১ টি টেটা,  ৪ টি রামদা ও ৩ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বয়স ১৮ হতে ২০ বছর। তাদেরকে রূপগঞ্জ থানায় সোপর্দের পর সেখানে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসএ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর