বিআরটিসি বাস বন্ধে বেসরকারি বাস মালিকদের হুঁশিয়ারি

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৮:৪৩ পিএম

আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা পর্যায় থেকে বিআরটিসি বাস সেবা বন্ধের দাবি জানিয়েছে দক্ষিণ-পশ্চিম সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একই সঙ্গে ওই সময়ের মধ্যে মহাসড়কে থেকে অবৈধ যান মুক্ত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে ফরিদপুরের ডোমরাকান্দিতে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান সংগঠনটির আহবায়ক এসএম শাহ আলম মুকুল।

এ পরিবহন নেতা বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের চরম দুঃসময় চলছে। যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন ও সড়ক-মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়ানো থ্রি হুইলারের কারণে এ খাতটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। এমন সময়ে নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা এবং এমনকি কোথাও কোথাও ইউনিয়ন পর্যায় থেকে বিআরটিসি বাস সেবা চালু করা হয়েছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। 

তিনি অবিলম্বে উপজেলা পর্যায় থেকে বিআরটিসি সার্ভিস বন্ধ ও আদালতের নির্দেশনা অনুযায়ী মহসড়ককে তিন চাকার যান মুক্ত করার দাবি জানান। 

আরও পড়ুন: ডাহা মিথ্যা কথা বললে খারাপ লাগে: মোমেন

মুকুল বলেন, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এ দাবি পূরণ না করা হলে ২১ জেলায় পরিবহন ধর্মঘটসহ ব্যাপক কর্মসূচি দিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। 

ওই সভায় ২১টি জেলার মধ্যে ১৬ জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বলে জানান মুকুল।


একাত্তর/এসি 

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর