সেতুর টোল চাওয়ায় কর্মীদের পেটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১২:৫০ পিএম

কুষ্টিয়ায় সৈয়দ মাস-উদ-রুমী সেতুর টোল চাওয়ায় টোলপ্লাজায় কর্তব্যরত ছয় কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাস-উদ-রুমী সেতুর টোলপ্লাজা এ ঘটনা ঘটে। 

টোলপ্লাজায় কর্তব্যরতদের অভিযোগ, টোল চাওয়ায় কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলমসহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালান। 

এ ঘটনায় আহতরা হলেন, শাকিল, ডাবলু, বিটু, টগর, আলম ও বিল্টু। তারা সকলই টোলপ্লাজায় কর্তব্যরত কর্মী। 

এদিকে, এ ঘটনায় ছাত্রলীগেরও কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলে দাবী করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আহতদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। যদিও একে তুচ্ছ ঘটনা বলে দাবি করেছে পুলিশ। 

এ সংক্রান্ত কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সেখানেও চলছে আলোচনা-সমালোচনা। 

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে জেলা ছাত্রলীগের একটি আলোচনা সভায় অংশ নিতে কুমারখালী থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাস-উদ-রুমী সেতুর টোল প্লাজায় পৌঁছালে সেখানে দায়িত্বরত একজন কর্মী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। 

এসময় পেছন থেকে আরও ৩০-৪০টি মোটরসাইকেল এসে পৌঁছে ঘটনাস্থলে। প্রতি মোটরসাইকেলে ছাত্রলীগের দুই থেকে তিনজন করে কর্মী ছিলেন। মোটরসাইকেল থেকে নেমেই তারা টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের ওপর চড়াও হয় এবং লাঠিসোটা, কিল ঘুসিসহ মারধর শুরু করে। 

সিসিটিভিতে ধারণ করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, টোলঘরে আদায় করা অর্থ একটি গামলা থেকে তুলে নিচ্ছে একজন। এসময় সেখানে দায়িত্বরত একজনকে পেটানো হচ্ছে। 

এ বিষয়ে টোলপ্লাজায় দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইক্রোডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ জানান, বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা যুবকের কাছ থেকে টোল চাইলে ওই মোটরসাইকেলে থাকা যুবক টোল আদায়কারীর ওপর চড়াও হয় এবং পেছন থেকে ৩০-৪০টি মোটরসাইকেলযোগে আসা যুবক এসে অতর্কিত হামলা চালায় টোল আদায়কারীদের ওপর। 

এ ঘটনায় ছয়জন টোল আদায়কারী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শামীম আরও জানান, কিছু টাকাও ছিনিয়ে নেয় ওই যুবকরা। হামলাকারীরা কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।

এ বিষয়ে কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। 

আরও পড়ুন: কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, বিষয়টি শুনেছি। তবে আমার কর্মীদের ওপর টোলপ্লাজায় দায়িত্বরত কর্মীরা হামলা চালিয়েছে। 

এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলেও দাবী করেন তিনি। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি তবে এটি তুচ্ছ একটি ঘটনা। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসজে 
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর