কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১১:২৮ এএম

কোনো সিদ্ধান্ত না আসায় দেশের ১৬৭টি চা বাগানে ১২ দিন ধরে চলছে চা শ্রমিকদের আন্দোলন। তবে জন্মাষ্টমীর শোভাযাত্রাসহ নানা আনুষ্ঠানিকতার কারণে শুক্রবার (১৯ আগস্ট) সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছেন তারা। 

শ্রমিক নেতারা বলছেন, শনিবার (২০ আগস্ট) থেকে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। 

শ্রমিকরা জানিয়েছেন, সামান্য মজুরিতে সংসার চালাতে পারছেন না তারা। 

এদিকে, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে শ্রমিক নেতাদের বৈঠকে মালিক পক্ষের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবার কথা বলা হয়। শ্রমিক নেতারা জানান, শনিবার থেকে আন্দোলন আরও জোরদার হবে। 

আন্দোলন অব্যাহত রয়েছে হবিগঞ্জের ২৪টি চা বাগানেও। সকালে জেলার চুনারুঘাটের চানপুর চা বাগানে শ্রমিকরা সমাবেশ করেন। এসময় শ্রমিক নেতারা দ্রুত তাদের দাবি মেনে নিতে বাগান মালিকদের প্রতি আহবান জানান। 

এদিকে, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মুঠোফোনে জানিয়েছেন, চা শ্রমিকদের টানা আন্দোলনের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত হয়েছেন। তিনি সবসময় চা শ্রমিকদের বিষয়ে আন্তরিক। ফলে তাদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন। 

তবে এই বিষয়ে বিকেল ৫টার পর আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন: সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রাঙ্গাবালীর ৭৭ মাঝিমাল্লা

বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, শ্রমিকদের কর্মবিরতির ফলে ফ্যাক্টরির প্রধান ফটকগুলো বন্ধ রয়েছে। চা বাগানে যে কুড়ি পাতা তোলা হতো, সেগুলো গত দশ দিন ধরে তুলতে না পারায় অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। 

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটের ডাক দেন। পরে ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেন। ১৪ ও ১৫ আগস্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগস্ট থেকে আবার পূর্ণদিবস ধর্মঘট পালন করছেন তারা।


একাত্তর/এসজে


হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর