মসজিদের টাকা চুরির অভিযোগ বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৪:৪৭ পিএম

সাভার পৌরসভা এলাকায় মসজিদের দানের টাকা চুরির মামলায় মিজান (৩৮) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ আগস্ট) রাতে সাভার পৌরসভার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তারের পর শনিবার (২০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে, শুক্রবার রাতে মসজিদের দানের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয়জনের নামে মামলা দায়ের করা হয়। 

ওই মামলায় আসামিরা হলেন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি কবির আহমেদ, মিজান, জানে আলম, বিল্লাল ও লতিফ খাঁ। এদের মধ্যে আসামি মিজান গ্রেপ্তার হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতি জুম্মাবারে মসজিদে সাধারণ মানুষ দান করে থাকেন। গত ৫ আগস্ট ও ১২ আগস্ট জুম্মাবারে প্রায় ১৭ হাজার টাকা দান করেন সাধারণ মানুষ। এই টাকা মসজিদের ইমামের জিম্মায় থাকাকালীন সময়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে গত ৫ ও ১২ আগস্ট টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। 

এজাহারে আরও বলা হয়, পরে জুম্মার ইমাম মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের কাছে ফোন করে ঘটনা খুলে বলেন ও বিদ্যুতের মিটারের টাকা শেষ হওয়ায় রিচার্জ করার অনুরোধ করেন। এরপর অভিযুক্তদের কাছে স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তার মাধ্যমে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু তারা সন্তোষজনক উত্তর না দিয়ে ফোন রেখে দেয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে৷ 


একাত্তর/জো 

সাভার পৌরসভা এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। অভিযোগ উ ঠেছে, মশা নিধনে প্রতি বছর বাজেট থাকলেও পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। অবশ্য পৌর কর্তৃপক্ষের দাবি, তারা মশা নিধনে...
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর