নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ডোবায়, বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০১:৫২ পিএম

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন অপর আরোহী ও চালক। 

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা সদর ইউনিয়নের গলাচিপা-পানপট্টি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আ. আলী মাতুব্বর (৮০) গলাচিপা সদর ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পানপট্টি ইউনিয়নে এক আত্মীয়র জানাজা শেষে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে উত্তর বোয়ালিয়া আসছিলেন আ. আলী মাতুব্বর। গলাচিপা-পানপট্টি সড়কে চৌকিদার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের ডোবায় পড়ে যায় মোটরসাইকেলটি। 

তারা আরও জানান, এসময় মোটরসাইকেলের যাত্রী আ. আলী মাতুব্বর, আনছার আলী মাতুব্বর ও ড্রাইভার ইফাত হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আ. আলী মাতুব্বরকে মৃত ঘোষণা 

করেন এবং আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর