কুমিল্লায় কিশোর খুনের ঘটনায় কিশোর গ্যাংয়ের ১২ জন আটক

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৩:৪৩ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. শাহাদাৎ (১৭) নামে এক কিশোর খুনের ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ আগস্ট) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

তিনি জানান, আটক ১২ জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাইবাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। 

তিনি আরও জানান, খুনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিকেলের মধ্যে মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। 

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে শাহাদাৎ হোসেন নামে এক কিশোরকে খুন করে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ডোবায়, বৃদ্ধের মৃত্যু

একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকেলে শিশু পার্কে রাইড চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশু পার্কে প্রবেশের পর তারা শাহাদাতের কাছে ফ্রিতে রাইড চড়তে চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

পরে শাহাদাৎ পার্ক সংলগ্ন মিশনারি স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায়। স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায় শাহাদাৎ।


একাত্তর/এসজে 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর