স্কুলছাত্রীকে ৫০ বছর বয়সীর ইভটিজিং, তিন মাসের কারাদণ্ড

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০:৩০ পিএম

লক্ষ্মীপুর পৌর শহরের এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ৫০ বয়সী এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের তিতাখাঁ মসজিদ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়। 

দণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. খোকন (৫০)।

ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বজন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  স্কুল ছুটির পর বিকেলে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়া পথে খোকন ওই ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুলছাত্রী কান্না শুরু করলে স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশে দেয়। 

আরও পড়ুন: কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, আটকের পর খোকন দোষ স্বীকার করেন। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। 


একাত্তর/এসি

পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয়...
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর