কলেজ ছাত্রীনিবাসে পুরুষ শিক্ষকের বাসা, প্রতিবাদে ক্লাস বর্জন

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:৪১ পিএম

বাগেরহাটের শরণখোলায় সরকারী ডিগ্রী কলেজের শেখ রাজিয়া নাসের ছাত্রীনিবাস থেকে পুরুষ শিক্ষকের বাসা অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শেষে এই ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। ছাত্রীনিবাস থেকে ওই শিক্ষক সরে না যাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান তারা।   

একাদশ শ্রেনির ছাত্রী দ্বীপা, নাজমুন্নাহার, শান্তা, সোনিয়া, তানিয়া আক্তার জানান, তাদের কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. সাব্বির আহম্মেদ মুক্তা দীর্ঘদিন ধরে ছাত্রী হোস্টেলের একটি কক্ষে বসবাস করে আসছেন। এতে তারা ছাত্রী হলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

তারা আরও জানান, হোস্টেলের সীট সংকটের কারণে এমনিতেই ছাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তার মধ্যে হলের কক্ষ দখল করে একজন পুরুষ শিক্ষক অবস্থান করায় তারা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছেন।  

আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭

কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আকন আলমগীর জানান, ওই শিক্ষককে বার বার নোটিশ দেয়া সত্ত্বেও তিনি ছাত্রী হোস্টেল ত্যাগ না করে শিক্ষার্থীদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছেন।  

কলেজ অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির জানান, ছাত্রীনিবাস থেকে কলেজ শিক্ষক সাব্বির হোসেনকে সরে যেতে বার বার অনুরোধ করা হলেও তিনি কথা শোনেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি এর প্রতিকারের দাবি জানান। 

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সাব্বির আহম্মেদ মুক্তা বলেন, তার বিরুদ্ধে অন্য শিক্ষকরা ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের লেলিয়ে দেওয়া হয়েছে। 


একাত্তর/জো 

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর