রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৩:০৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজারসহ ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছে। দুপুর ১২টার দিকে নোয়েলিন হেজার জাতিসংঘের প্রতিনিধি দলসহ কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এসে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

এরপর ই-ভাউচার সেন্টার, উইমেন মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন হেজার। এসময় তিনি পৃথকভাবে রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈঠক করবেন। 

জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনএইচসিআর-এর মুখপাত্র পোর্টিলা রেজিনা।

তিনি জানান, রোহিঙ্গারা মিয়ানমারে এখনই যাওয়ার পরিবেশ দেখেন না। বিশেষ দূতকে তারা দেশে ফেরত যেতে চান বলে জানান এবং তা হবে নিরাপত্তা, নাগরিক অধিকার এবং বসত ভিটা ফেরত পেলে।

পরিদর্শন শেষে বিকেল ৪ টায় কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেবেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত নোয়েলিন হেজার। তার সঙ্গে রয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ তার সফরসঙ্গীরা।


একাত্তর/এসএ

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর