ট্রাকচাপায় দুই কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১১:১৩ এএম

খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার রাড়ি পাড়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন —উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ (১৭) ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজবিকুর রহমান শাহাত (১৮)।

তারা দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

ফুলতলা হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম জানান, রাত ৭টার দিকে মোটরসাইকেলে রাড়িপাড়া অতিক্রম করছিলেন দুই বন্ধু। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সড়কে ছিটকে পড়লে দুইজনের ওপর দিয়ে ট্রাক চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: ভিজিডির চাল বিতরণে অনিয়ম, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানকে শোকজ

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াজ তালুকদার জানান, ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর