ড্রেন থেকে বিলুপ্ত প্রায় সুন্ধি কচ্ছপ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১২:৩৮ পিএম

মোংলার বঙ্গবন্ধু পাড়ার কাইনমারী খাল সংলগ্ন ড্রেন থেকে একটি সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় দুই সংবাদকর্মী।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল আটটার দিকে ওই দুই সংবাদকর্মীর কচ্ছপটির দেখা পান। এরপর সেখান থেকে তা উদ্ধার করে নিয়ে বনবিভাগের ফুয়েল জেটিতে বন কর্মকর্তা মো. আজাদ কবিরের কাছে হস্তান্তর করেন তারা। 

পরে বন কর্মকর্তা আজাদ কবির কচ্ছপটি নিয়ে শুক্রবার দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র অবমুক্ত করে দেন। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বনপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মোংলার মো. হাফিজুর ও মো. আলআমিন হোসেন নামের দুই সাংবাদিক শুক্রবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু পাড়ার ড্রেন থেকে একটি বিলুপ্ত প্রায় সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করেন। বিলুপ্ত প্রায় এ সুন্ধি প্রজাতির কচ্ছপটির বয়স প্রায় তিন বছর আর ওজন প্রায় দেড় কেজি। 

তিনি আরও জানান, এ কচ্ছপ দীর্ঘদিন মাটির নিচে থাকতে পারে। শরীরে রোদের তাপ না লাগলে এর খাওয়ারও তেমন প্রয়োজন হয়না। সম্ভবত এটি মাটির নিচ থেকে বের হয়েছে অথবা কেউ খাওয়ার জন্য আনলে সেখান থেকে ছুটে এসে থাকতে পারে। 

আরও পড়ুন: ভিজিডির চাল বিতরণে অনিয়ম, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানকে শোকজ

তিনি আরও বলেন, এ কচ্ছপ সাধারণত মাঝেমধ্যে মিষ্টি পানির এলাকায় দেখা যায়। মিষ্টি পানির জলাশয় ও ধান ক্ষেতে মাঝে মধ্যে এর অস্তিত্ব মিলে থাকে। মানুষের খাওয়ার কারণে এবং জলবায়ু পরিবর্তনের ফলে এ প্রজাতি এখন বিলুপ্ত প্রায়।

বন কর্মকর্তা মো. আজাদ কবির জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ কচ্ছপটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়েছে। এর মাস তিনেক আগে বাগেরহাটের রামপালের কাদিরখোলা এলাকার একটি চিংড়ি ঘেরের বেড়ীবাঁধের উপর থেকে উদ্ধার হওয়া আরেকটি কচ্ছপও করমজলের এই পুকুরে অবমুক্ত করা হয়।


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর